Dhaka , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুর। সংগ্রাম, ত্যাগ ও আস্থার প্রতিচ্ছবি: কায়বা ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক জনাব মোঃ তাজউদ্দীন রাজপথের রক্তাক্ত কাণ্ডারী জাহাঙ্গীর হোসেন: বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আস্থা ও ভরসার শেষ ঠিকানা ​প্রসাধনীর উদযাপনে অপ্রসাধিত আমি রাজনীতির অগ্নিপরীক্ষা: ১৭ বছরের নিপীড়ন পেরিয়ে জনআস্থার প্রতীক মোঃ কামরুজ্জামান কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বুকের ভেতর লালিত যে ত্যাগ, চোখের জলে আঁকা যে ইতিহাস: বাহাদুরপুরের ভালোবাসার কাণ্ডারি মোঃ মিয়াদ আলী ত্যাগ ও লড়াইয়ের ২৯ বছর: তৃণমূলের আস্থার প্রতীকে রূপ নিয়েছেন মোঃ আশরাফুজ্জামান সাগর প্রতিবাদের রাজপথ থেকে জনমানুষের হৃদয়ে: শিমুলিয়া ইউনিয়নের ক্রান্তিলগ্নের কান্ডারী আশ্রাফুজ্জামান আশা বেনাপোলে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 51

(বিজয় মাহমুদ) জেলা প্রতিনিধি যশোর: যশোরে উদযাপিত হয়েছে মহান মে দিবস বুধবার (১ মে) জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের সেতু তৈরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে(১মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি বকুলতলা মোড়, দড়াটানা মোড় হয়ে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত র‍্যালিতে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

র‍্যালিতে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা এনএসআই-এর উপপরিচালক সুমন বিশ্বাস, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শ্রমিকদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি তানভীরুল ইসলাম শাওন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল এবং জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুর্তজা হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

একই দিন বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, সহ-সভাপতি বিএম আসাদ, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সাংবাদিকদের শ্রমের স্বীকৃতি নিয়ে গুরুত্বারোপ করেন।

Tag :

সম্পাদক : মুহাম্মদ হাবিবুর রহমান
প্রধান কার্যালয় (অস্থায়ী) : ৭৮, মতিঝিল বাণিজ্যিক এলাকা, লেভেল ৪, ঢাকা-১০০০ ।

যোগাযোগ : ০১৫৫২-৫৬২৫৫৮, , habib009me@gmail.com, prothamprahaar2000@gmail.com

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭১, আউটার সার্কুলার রোড, ফরচুন শপিং মল, লেভেল ৬, মালিবাগ, রমনা, ঢাকা।

Please Share This Post in Your Social Media

যশোরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫